প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
নলডাঙ্গায় জালানি তেল সংগ্রহে দিশেহারা

জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় জালানি সংগ্রহে পেট্রোল পাম্পে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৭ মার্চ -২০২৬) বিকেলে নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশনে জালানি সংগ্রহ করতে মানুষ মোটর সাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে পেট্রোল ও অকটেন নিচ্ছেন। প্রত্যেক মোটরসাইকেল দুই লিটার করে পেট্রোল বা অকটেন নিতে পারছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পেট্রোল ও অকটেন দিলেও, ডিজেল মজুদ কম থাকায় চাহিদা অনুযায়ী দেয়া যাচ্ছে না বলে জানান, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জালানি সংকটের আশংকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
ইউসুফ হোসেন
নাটোর জেলা প্রতিনিধি
নলডাঙ্গা, নাটোর।
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫।
তাং ৬ মার্চ -২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24